বিনোদন

সালমানের বোনের বিয়ে দাওয়াত পেলেন শাহরুখ

শাহরুখ-সালমান
শাহরুখ-সালমান

বোন অর্পিতার বিয়েতে বলিউডের সব নক্ষত্রকেই দাওয়াতের লিস্ট করেছেন সালমান খান এটাই স্বাভাবিক।

এ বিষয়ে আলো ফেলছে অন্য কারণে, তার কারণ বোনের বিয়েতে শাহরুখ খানকেও দাওয়াত দিয়েছেন সালমান। এক খবরে এ তথ্য জানিয়েছে মিড-ডে ডটকম।

শাহরুখ-সালমান দুই যুযুধান খানের লড়াই, দ্বন্দ্ব, তির্যক মন্তব্য এসব এখন মুম্বাইয়ের বলিউডপাড়ায় পুরোনো হয়ে গেছে।

মাঝে গলা মেলানো, পরস্পরকে আলিঙ্গন, এর পর থেকে সবাই মনে মনে ভেবেছিলেন—আর কত? হয়তো বিবাদ মিটিয়ে আবারও পুরোনো দোস্তিতে মাতবেন এ দুজন। বিষয়টা সম্ভবত সেদিকেই এগোচ্ছে।

সংবাদমাধ্যমগুলো দাওয়াতের দিনক্ষণটিও ঠিক বের করে ফেলেছে। সালমান খানের বোন অর্পিতা বিয়ে করছেন তার দীর্ঘদিনের বন্ধু আয়ুশ শর্মাকে। বিয়ের অনুষ্ঠানের শুরু হচ্ছে নভেম্বরের ১৬ তারিখে, হলুদের আয়োজন দিয়ে। এরপর হায়দরাবাদে যাবেন সালমান পরিবারের সদস্যরা। সেখানে সালমান রয়্যাল ফালাকনুমা প্যালেস ঠিক করে রেখেছেন তার প্রিয় বোনের বিয়ের অনুষ্ঠানের জন্য। নভেম্বরের ২১ তারিখে মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য বিয়ের পরের সংবর্ধনার আয়োজনে শাহরুখকে দাওয়াত পাঠিয়েছেন সালমান।

এ অনুষ্ঠানে আর কে কে থাকছেন? মুম্বাইয়ের অধিকাংশ মহারথীই নিমন্ত্রণ পেয়েছেন জানিয়ে মিড-ডে ছোট একটি তালিকাও প্রকাশ করেছে। এ তালিকায় যেমন রয়েছেন অমিতাভ বচ্চন, আমির খান, হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন, কারিনা কাপুর খান তেমনি দক্ষিণের তারকাদের মধ্যে রয়েছেন কমল হাসান, চিরঞ্জীব, ভেঙ্কটেশসহ আরও অনেকে।

অনেকেই ধারণা করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এ অনুষ্ঠানে অংশ নিতে পারেন। কারণ, সালমানকে বেশ পছন্দ করেন তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ