বিনোদন

ডিজিটাল ফরম্যাটের ছবিতে অভিনয় করবেন না ববিতা

ববিতা
ববিতা

ডিজিটাল ফরম্যাটে নির্মিত ছবির প্রতি অনীহা অভিনয়শিল্পী ববিতার। আর এ কারণেই নাকি কিছুদিন আগে একসঙ্গে ৫টি ছবির কাজ ছেড়ে দিয়েছেন তিনি।

এ কথার সত্যতা স্বীকার করে ববিতা বলেন, মাঝে তিনি ডিজিটাল ফরম্যাটের পাঁচটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েও কাজ ছেড়ে দিয়েছেন। ছবিগুলোর সাইনিং মানিও সবাইকে ফেরত দিয়েছেন তিনি।

কেন এ নতুন প্রযুক্তিতে নির্মিত ছবির প্রতি অনীহা? জবাবে তিনি বলেন, ‘ডিজিটাল ফরম্যাটে ছবি নির্মাণের হিড়িক শুরু হওয়ার পর তিনি নিজেও না বুঝে চার-পাঁচটি কাজ করেছেন। কোনোটির অভিজ্ঞতা তার জন্য সুখকর ছিল না। হয়তো ওই সব নির্মাতা তাদের কাজ দিয়ে তাকে মুগ্ধ করতে পারেননি।

ববিতা আরো বলেন, সেই পুতুল খেলার বয়স থেকেই চলচ্চিত্রে অভিনয় করছেন। সে সময় তাদের কাজের ধরন ছিল একেবারেই অন্য রকম। এখন সেই চিত্র বদলে গেছে। সত্যি কথা বলতে ডিজিটাল ফরম্যাটে নির্মিত ছবিতে অভিনয় করে তিনি কোনো আনন্দ পাইনি।

তিনি আরো বলেন, আমাদের দেশে ডিজিটাল ফরম্যাটে নির্মিত ছবিগুলো এখনো পরিপূর্ণভাবে ছবি হয়ে ওঠেনি বিদেশি ছবিগুলোর মতো। এর জন্য দরকার নির্মাতাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ। একটা প্রযুক্তি এসেছে তাই বলে বুঝে, না বুঝে কাজ করবো তা তো হয় না।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ