বিনোদন

বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত হবেন মঈনুল হোসেন

মঈনুল হোসেন
মঈনুল হোসেন

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণে জাতির শ্রদ্ধা নিবেদনের চিরন্তন প্রতীক জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মঈনুল হোসেনের মরদেহ বারডেম হাসপাতালের হিমঘর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়। সর্বস্তরের মানুষের ভালবাসা-শ্রদ্ধায় সিক্ত হলেন তিনি।

বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১১টার পর আনা হয় তার মরদেহ। মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাযা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

যতোদিন বাঙালি জাতি টিকে থাকবে, ততোদিন তাদের হৃদয়ে চিরভাস্বর হয়ে থাকবেন নিভৃতচারী এই স্থপতি। শ্রদ্ধা জানাতে গিয়ে এমনই মন্তব্য করেন তার শুভাকাঙ্খী ও অনুরাগীরা।

সোমবার দুপুর ২টা ৫৫ মিনিটে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থান মারা যান স্থপতি মঈনুল হোসেন। তার বয়স হয়েছিল ৬২ বছর।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ