আগামী ২০ নভেম্বর থেকে চতুর্থবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে হে ফেস্টিভ্যাল ঢাকা-২০১৪। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এবারের উৎসবের বিষয়বস্তু তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে বাংলাদেশের পাশাপাশি বিশ্বের ১৩টি দেশের খ্যাতিমান লেখক, শিল্পী, দাশর্নিকরা অংশগ্রহণ করবেন। এছাড়াও লোক ঐতিহ্য উপস্থাপন এবং শিশুদের বিনোদনের জন্য উন্মুক্ত স্থান রাখা হবে উৎসব প্রাঙ্গণে।
২২ নভেম্বর পর্যন্ত চলা এ উৎসবটি সকলের জন্য উন্মুক্ত থাকবে বলেও জানান আয়োজকরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: