বিনোদন

চার দিনব্যাপী ঢাকা-চট্টগ্রামে শুরু হচ্ছে রুশ উৎসব

রুশ উৎসব
রুশ উৎসব

বাংলাদেশে চার দিনব্যাপী রাশিয়ান সাংস্কৃতিক দিবস উপলক্ষে রুশ উৎসব উদযাপিত হতে যাচ্ছে। আগামী ২১ থেকে ২৩ নভেম্বর ঢাকায় এবং ২৪ নভেম্বর চট্টগ্রামে আলাদাভাবে এটি অনুষ্ঠিত হবে জানান সাংস্কৃতিকমন্ত্রী আসাদুজ্জামান নূর।

বুধবার শিল্পকলা একাডেমিতে সংবাদ সম্মেলন ট্টকরে এ কথা জানান তিনি।

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করতে দু'দেশের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ অব্যাহত আছে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে রাশিয়াসহ বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।

আগামী ২১ নভেম্বর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠানের উদ্ধোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

চার দিনব্যাপী এ অনুষ্ঠানে মোট ৪৭ জন 'রাশিয়ান শিল্পী অংশগ্রহণ করবে। এর মধ্যে ২২ জন সংগীতশিল্পী, ১৩ জন নৃত্যশিল্পী, ৮ জন যন্ত্রশিল্পী অংশগ্রহণ নিবে অনুষ্ঠানে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ