বিনোদন

অর্পিতার বিয়ে: সালমানের মায়ের সঙ্গে শাহরুখ

সালমানের মায়ের সঙ্গে শাহরুখ
সালমানের মায়ের সঙ্গে শাহরুখ

সালমানের ছোট বোন অর্পিতার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ১৮ নভেম্বর। হায়দরাবাদের ফালাকনুমা প্যালেসে অনুষ্ঠিত জমকালো সেই বিয়ের অনুষ্ঠানে যেতে না পারলেও গতকাল শুক্রবার মুম্বাইয়ে অর্পিতার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হন কিং খান। তিনি সেখানে সালমানের সঙ্গে নাচে-গানে মেতে ওঠেন।

অর্পিতার বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছিল মুম্বাইয়ের তাজ ল্যান্ডস অ্যান্ড হোটেলে। শাহরুখের মান্নাত বাসভবন থেকে সামান্য দূরেই অবস্থিত হোটেলটি। অনুষ্ঠানে বলিউডের আরও অনেক তারকার পাশাপাশি শাহরুখও হাজির হন। এ অনুষ্ঠানে শাহরুখ নাচে-গানে এতটাই মেতে ওঠেন যে তাঁকে কেউ দেখছেন কি না, সে খেয়ালই তাঁর ছিল না। ঘনিষ্ঠ সূত্রের বরাতে এমনটিই জানিয়েছে এনডিটিভি।

সালমানের মা সালমা খানসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সময়ও কাটান শাহরুখ। অনুষ্ঠানের একপর্যায়ে সংবাদকর্মীদের ছবি তোলারও সুযোগ করে দেন শাহরুখ ও সালমান।

তারা ঝলমলে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত তারকাদের মধ্যে ছিলেন দীলিপ কুমার, সায়রা বানু, অনিল কাপুর, সোনাক্ষী সিনহা, শত্রুঘ্ন সিনহা, হৃতিক রোশন, অজয় দেবগন, শ্রদ্ধা কাপুর, জ্যাকুলিন ফার্নান্দেজ, কারিশমা কাপুর, রণধীর কাপুর, হুমা কুরেশি, জেরিন খান, দিয়া মির্জা, রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডি সুজা, লারা দত্ত, এলি আবরাম, সংগীতা বিজলানি, আমিশা প্যাটেল, ইমরান খান, ফারহান আখতার, আদিত্য রয় কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, ডিনো মোরিয়া, গোবিন্দ প্রমুখ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ