এ আর নতুন কী? তবে খবর কিন্তু সত্য। বোন অর্পিতা খানের বিয়েতে ইউলিয়া ভানতুরকে ‘গার্লফ্রেন্ড’ বলে পরিচয় করিয়ে দিয়েছেন সালমান খান। ঐশ্বরিয়া রাই থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ, জ্যাকুলিন ফার্নান্দেজ হয়ে ‘প্রেমিক’ সালমান মজেছেন এ রোমানিয়ান মডেলের প্রেমে।
অর্পিতার বিয়ের পুরোটা সময় দু’জন একসঙ্গে ছিলেন। অতিথিদের মতে, দুজনকে যথেষ্ট ঘনিষ্ঠ দেখাচ্ছিল। ভাইয়ের সঙ্গে এই ভিনদেশির মেলামেশাটা অবশ্য একেবারেই পছন্দ হয়নি অর্পিতার। অতুল অগ্নিহোত্রীর ও তেরি ছবিতে আইটেম গার্ল হিসেবে ইউলিয়ার বলিউড অভিষেক।
জানা গেছে, অর্পিতা মনে করেন, সালমানকে পাকাপাকিভাবে বলিউডে ঢোকার ‘টিকিট’ হিসেবে ব্যবহার করছেন ইউলিয়া। এসব আপত্তি অবশ্য সাল্লুর কাছে পাত্তা পায়নি। রোমানিয়ান অতিথিকে নিজের অ্যাপার্টমেন্টের কাছেই একটি বিলাসবহুল হোটেলে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। আর হ্যাঁ, হোটেলের বিলও তাকেই গুনতে হচ্ছে। ইউলিয়ার জন্য দেউলিয়া হতেও মনে হচ্ছে রাজি আছেন সালমান খান! (সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস)