বিনোদন

বন্ধুর দাওয়াত না গেলে চলে, দেখুন প্রেক্ষাগৃহে ‘এক কাপ চা’

শাকিব- ফেরসৌস
শাকিব- ফেরসৌস

‘এক কাপ চা’- দেশবাসীকে চায়ের নিমন্ত্রণ দিয়েছেন নায়ক ফেরদৌস। এরইমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ছেয়ে গেছে পোস্টার ও বিলবোর্ডে।

নানা উপায়ে নিজের প্রযোজিত প্রথম ছবি ‘এক কাপ চা’-এর জোর প্রচারণা চালাচ্ছেন ফেরদৌস। আর সেই চায়ের নেমন্ত্রণে হাজির হলেন এ কালের ব্যস্ত নায়ক শাকিব খান।

বন্ধু ও সহকর্মী শাকিব খানকেও ‘এক কাপ চা’-এর দাওয়াত মিস করেননি। আর বন্ধুর দাওয়াতে সানন্দেই সাড়া দেন শাকিব। মাত্র এ কাপ চা খেতে এই ব্যস্ত নায়ক ঠিক হাজির বন্ধুর আসরে।

ফেরদৌস প্রযোজিত ‘এক কাপ চা’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন শাকিব। এ জন্য বন্ধুর প্রতি কৃতজ্ঞতার শেষ নাই ফেরদৌসের। শোনা যাক ওই আড্ডায় কি হলো দুই বন্ধুর।

কথা শুরু হলো ফেরদৌসের সঙ্গে। শোনালেন তার প্রথম বানানো ‘বাংলা চলচ্চিত্রের প্রযোজকের হাতে খড়ির কথা।

শুরুই করলেন তার বন্ধুর কথা দিয়ে, অনেক ব্যস্ত তারকা শাকিব। তার শিডিউল পেতে নির্মাতাদের হিমশিম খেতে হয়। অথচ আমার প্রযোজিত প্রথম ছবিতে নিজ ইচ্ছেতেই অতিথি চরিত্রে অভিনয় করেছে সে। এটা সত্যিই অনেক আনন্দের। অতিথি চরিত্রে অভিনয় করে আমার প্রতি সে যে ভালোবাসা দেখাল, তার কোনো তুলনা হয় না।’

‘এক কাপ চা’ ছবিতে শাকিব খানের অতিথি হিসেবে উপস্থিত থাকার ব্যাপারটিকে চমক বলেও অভিহিত করতে চান ফেরদৌস। বলেন, ‘সারা দেশে শাকিব খানের অনেক ভক্ত রয়েছেন। তাদের জন্য ব্যাপারটি অনেক বেশি চমকপ্রদ হবে।

২৮ নভেম্বর ঢাকাসহ সারা দেশে অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ফেরদৌস প্রযোজিত প্রথম ছবি ‘এক কাপ চা’। এতে শাকিব খান ছাড়াও বাংলা চলচ্চিত্রের অনেকেই অতিথি চরিত্রে অভিনয় করেছেন। এ জন্য সবার প্রতি ফেরদৌস ভীষণভাবে কৃতজ্ঞ। বললেন, ‘প্রযোজক হিসেবে এটা আমার প্রথম ছবি।

আর আমার প্রযোজিত প্রথম ছবিতে আমার সহশিল্পী, বন্ধু, কলাকুশলীরা সবাই নিজেরা উদ্যোগী হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বাংলা চলচ্চিত্রের সেরা কিছু মানুষ “এক কাপ চা” ছবিতে যুক্ত হয়েছেন।’

ফেরদৌস এও বলেন, ‘নিশ্চিতভাবে বলতে পারি, ছবির গল্পের প্রয়োজনে যেখানে যা দরকার তার সবই করা হয়েছে। সবকিছু মিলিয়ে চেষ্টা করেছি ভালো মানের একটি ছবি উপহার দেওয়ার।’

কলকাতার বাসু চ্যাটার্জির কাহিনিতে ‘এক কাপ চা’ ছবিটির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ