বিনোদন

১ ডিসেম্বর থেকে এশীয় চারুকলা প্রদর্শনী শুরু

চারুকলা প্রদর্শনী
চারুকলা প্রদর্শনী

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ১৬তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী-২০১৪। বুধবার শিল্পকলা একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

১ ডিসেম্বর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এ উৎসবের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

মাসব্যাপী এ প্রদর্শনীতে মোট ৩০টি দেশ অংশগ্রহণ করবে বলে জানান সংস্কৃতিমন্ত্রী। এসব দেশের ১০৪ জন শিল্পীর ২০৪টি শিল্পকর্ম প্রদর্শনীতে স্থান পাবে। ১ ডিসেম্বর থেকে শুরু হওয়া প্রদর্শনী চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এ ধরণের দ্বিপাক্ষিক প্রদর্শনীতে পৃথিবীর বিভিন্ন দেশ অংশগ্রহণ করায় শিল্প-সংস্কৃতির উন্নয়ন ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকার রাখবে বলে জানান আসাদুজ্জামান নূর।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ