বিনোদন

গারোদের ওয়ানগালা উৎসব পালিত

ওয়ানগালা
ওয়ানগালা

গারো সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসব ওয়ানগালা শুরু হয়েছে আজ। শুক্রবার রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠে র্যা লির মাধ্যমে এ উৎসব শুরু হয়।

গারোরা মূলত হেমন্তকালে খাদ্য শস্যের বীজ দানকারী দেবতা মিসি সালজং-এর সম্মানার্থে ওয়ানগালা উৎসব পালন করে থাকে। গারোদের বিশ্বাস, সৃষ্টিকর্তা সব উদ্ভিদ ও শস্যাদির ভার সূর্য দেবতা মিসি সালজংকে দিয়েছেন। তাই সালজং-এর সন্তুষ্টির জন্য তারা ওয়ানগালা উৎসব করে থাকেন।

গারো সংস্কৃতির ঐতিহ্যবাহী নাচ ও গানের মাধ্যমে এ র্যা লি স্কুলের পুরো মাঠ প্রদক্ষিণ করে মূল মঞ্চে এসে শেষ হয়। এরপর পৃথিবীতে শান্তি কামনায় সম্পন্ন করা হয় রাক্ষসী আমুয়া পর্ব।

ঢাকাস্থ গারোদের দিনব্যাপী ঢাকা ওয়ানগালা উৎসবে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান, জুমনাচ ও বিভিন্ন ধরনের আনন্দদায়ক পর্ব রয়েছে। রাতে রয়েছে র্যা ফেল ড্র।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ