হুমায়ূন আহমেদের নাটক ‘এই সব দিনরাত্রীর’ টুনি চরিত্রের অভিনেত্রী নায়ার সুলতানা লোপা আত্মহত্যা করেনি, তাকে হত্যা করা হয়েছে বলে আবারও দাবি করেছেন তার মা রাজিয়া সুলাতানা।
শুক্রবার ঢাকা রিপোর্টাস ইউনিটতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রাজিয়া সুলাতানা আরো বলেন, নায়ার সুলতানার স্বামী আলী আমিন মাদক সেবন করাসহ আমেরিকা প্রবাসি শাজ নামে এক মেয়ের সঙ্গে পরকিয়া করতেন। মাদকাসক্ত আলী আমিন নেসাগ্রস্থ হয়ে তার পরকিয়ার জের ধরে নায়ারকে হত্যা করে বলেও অভিযোগ করেন তিনি।
অর্থ ও প্রভাব খাটিয়ে পোস্টমরটেম রিপোর্ট পরিবর্তন করেছে বলে দাবি করেন তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: