রাত তখন ১১টা! ট্রেন এসে দাঁড়াল কমলাপুর রেলস্টেশন। ট্রেন থেকে নেমে এলেন চিত্রনায়িকা মৌসুমী স্বয়ং। অসংখ্য মানুষের ভিড় ঠেলে এগোতে লাগলেন তিনি।
ঠিক ওই সময় পরিচালক বলে উঠলেন ‘কাট’! থেমে গেলেন তিনি। এমন একটি দৃশ্য ধারণ দিয়ে শুরু হলো নতুন ছবি ‘রাত্রি’ যাত্রীর শুটিং। ১ ডিসেম্বর রাতে এর দৃশ্য ধারণ শুরু হয়।
এক রাতের গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম। মৌসুমী ছাড়াও অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, আনিসুর রহমান মিলন, সালাহউদ্দিন লাভলু, অরুণা বিশ্বাস, মারজুক রাসেল, সোনিয়া হোসেন, সুজাত শিমুলসহ অনেকে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: