সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে বাংলাদেশে আসা বিদেশি শিল্পীদের জাতীয় রাজস্ব বোর্ডের ছাড়পত্র গ্রহণের সিদ্ধান্ত প্রত্যাহারের আহবাসান জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতি জোট।
বৃহস্পতিবার সকালে রাজধানীর সেগুনবাগিচা জাতীয় রাজস্ব বোর্ডের সামনে আয়োজিত মানববন্ধনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে সরকারের প্রতি এ আহবান জানানো হয়।
সম্মিলিত সাংস্কৃতি জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, বাণিজ্যিক ভিত্তিতে আসা শিল্পীদের জন্য রাজস্ব আদায় ও ছাড়পত্র গ্রহণের সিদ্ধান্ত তারা সমর্থন করেন। তবে সৃজনশীল ও সাংস্কৃতিক অলাভজনক অনুষ্ঠানে অংশ নিতে আসা বিদেশি শিল্পীদের ক্ষেত্রে এ সিদ্ধান্ত অনাকাঙ্খিত।
জোট সভাপতি গোলাম কুদ্দুস বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের এমন সিদ্ধান্ত সংস্কৃতি বিকাশে বাধা তৈরি করবে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: