বিনোদন

টুনির মরদেহ কবর থেকে তোলা হলো

টুনি
টুনি

প্রখ্যাত নাট্যকার হুমায়ূন আহমেদের বিটিভিতে প্রচারিত বহুল আলোচিত ধারাবাহিক নাটক ‘এইসব দিনরাত্রি’র টুনি চরিত্রের অভিনেত্রী নায়ার সুলতানা লোপার মরদেহ পুনরায় ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার নির্বাহী ম্যাজিট্রেট শামিমা বানু শান্তির উপস্থিতিতে লোপার লাশ তোলা হয়।

জানান, আদালতের নির্দেশে

গুলশান থানার এএসআই বিল্লাল হোসেন ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

গত ১৬ অক্টোবর রাজধানীর গুলশানে শ্বশুরবাড়ি থেকে ৩৫ বছর বয়সী লোপার ঝুলন্ত লাশ উদ্ধার হয়।

ওইদিনই তার মা রাজিয়া সুলতানা গুলশান থানায় লোপার স্বামী আলী আমিনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন যাতে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ আনা হয়। এতে আমিনের বাবা-মাকেও আসামি করা হয়েছে।

মরদেহ উদ্ধারের পর পুলিশের সুরতহাল প্রতিবেদনে লোপার গলার ডানে এবং বাম হাতের কবজিতে আঘাতের চিহ্ন ছিল বলে উল্লেখ করা হয়।

ময়নাতদন্তে লোপার মৃত্যুর কারণ ‘আত্মহত্যা’ বলা হলেও তাতে আপত্তি জানিয়ে পুনরায় ময়নাতদন্তের আবেদন করেন তার মা।

গত ২৬ নভেম্বর ওই আবেদন গ্রহণ করে লোপার লাশ তুলে পুনরায় ময়নাতদন্তের ব্যবস্থা করতে ঢাকার জেলা প্রশাসককে নির্দেশ দেয় আদালত।

লাশ তোলার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠনসহ একজন নির্বাহী হাকিমকেও রাখতে বলা হয়।

১৬ অক্টোবর লোপার মায়ের মামলা দায়েরের পরপরই আসামি আমিনকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে, আলী আমিন দাবি করেন, গুলশানের ফ্ল্যাটের মালিকানা নিয়ে তার সঙ্গে ঝগড়ার জেরে লোপা আত্মহত্যা করেছেন। তখন তিনি বাড়ির বাইরে ছিলেন।

তবে মামলার এজাহারে লোপার মা তার মেয়ে জামাইকে ‘মাদকাসক্ত’ উল্লেখ করেছেন। প্রতিদিন লোপাকে শারীরিক নির্যাতন করতেন আলী আমীন এবং এতে তার বাবা-মাও প্রশ্রয় দিতেন জানান তিনি।

এজাহারে বলা হয়, ঘটনার দিন দুপুর আড়াইটা থেকে ৩টার মধ্যে কোনো এক সময় তারা তিন জন লোপাকে শ্বাসরোধে হত্যার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে রাখে।

সেই সময়ে নাটকের শেষপর্যায়ে ‘টুনি’ অসুস্থ হয়ে পড়লে সারাদেশের অসংখ্য মানুষ হুমায়ূন আহমেদের কাছে চিঠি লিখে তার প্রাণ রক্ষার আবেদন জানান। আজ সেই টুনি আর সত্যেই পৃথিবী থেকে নেই হয়ে গেছে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ