বিনোদন

নানা আয়োজনে পালিত ম্যান্ডেলার ১ম মৃত্যুবার্ষিকী

নেলসন ম্যান্ডেলা
নেলসন ম্যান্ডেলা

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার প্রথম মৃত্যুবার্ষিকী আজ। প্রার্থনা, র্যা লি এবং ক্রিকেট খেলাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে কিংবদন্তী এ নেতাকে স্মরণ করছে আফ্রিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ।

প্রিয় মাদিবার স্মরণে কোলাহল আর নীরবতায় ৬ মিনিট ৭ সেকেন্ডের কর্মসূচির উদ্যোগ নিয়েছে নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন।

প্রথমে ঘণ্টাধ্বনি, সাইরেন ও ভুভুজেলা বাজিয়ে কোলাহল চলবে ৩ মিনিট ৭ সেকেন্ড এবং পরের তিন মিনিট নীরবতা। এভাবেই বিশ্বজুড়ে ম্যান্ডেলার কর্মজীবনের ৬৭ বছরকে স্মরণ করার আহ্বান জানানো হয়েছে।

আন্তর্জাতিক সময় ৭টা ৫৬ মিনিটে শুরু হয়ে এ কর্মসূচি শেষ হবে ৮টা ৩ মিনিটে। তার সম্মানে প্রদর্শনী, কবিতা আবৃত্তি, গান বাজনা ও প্রীতি ক্রিকেট ম্যাচসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

দীর্ঘদিন ফুসফুসের সংক্রমণে ভুগে গত বছর ৫ ডিসেম্বর জোহানেসবার্গে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন বর্ণবাদ বিরোধী আন্দোলনের এ নেতা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ