বিনোদন

একের পর এক উৎসবে পিঁপড়াবিদ্যা

পিঁপড়াবিদ্যা
পিঁপড়াবিদ্যা

নানা দেশ ঘুরে একের পর এক উৎসবে অংশ নিয়ে যাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত পিঁপড়াবিদ্যা। এ মাসেই আরও দুটি দেশ ঘুরবে ছবিটি। প্রথমে সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও পরে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব কেরালায় (আইএফএফকে) পিঁপড়াবিদ্যা অংশ নেবে।

গত মঙ্গলবার সকালে মোস্তফা সরয়ার ফারুকী ভারতে গেছেন গুয়াহাটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে। সেখান থেকে দেশে ফিরে ১২ ডিসেম্বর তিনি যাবেন সিঙ্গাপুরে। সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সিলভার স্ক্রিন অ্যাওয়ার্ডের জন্য লড়বে পিঁপড়াবিদ্যা। সেদিনই স্থানীয় সময় রাত সোয়া নয়টায় সিঙ্গাপুরের বিচ রোডে ‘দ্য প্রজেক্টর’ থিয়েটারে ছবিটি প্রদর্শিত হবে।

প্রদর্শনীতে ফারুকীর সঙ্গে আরও থাকবেন ছবির অভিনেতা নূর ইমরান মিঠু। এ উৎসব শেষ হবে ১৪ ডিসেম্বর। সমাপনী আয়োজনে ঘোষণা করা হবে স্ক্রিন অ্যাওয়ার্ডে বিজয়ীদের নাম। সিঙ্গাপুর থেকে ফিরে পিঁপড়াবিদ্যার গন্তব্য হবে ভারতের কেরালায়। সেখানে ছবির পরিচালক ও অভিনেতা পৌঁছাবেন ১৫ ডিসেম্বর। ওই উৎসবে পিঁপড়াবিদ্যা লড়বে শীর্ষ পুরস্কার ‘স্বর্ণচক্রম’-এর জন্য। ১৯ ডিসেম্বর সমাপনী দিনে ঘোষণা করা হবে ‘স্বর্ণচক্রম’ বিজয়ীর নাম।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ