বিনোদন

অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে বেতার সহযাত্রী: ইনু

 ইনু
ইনু

বর্তমান সরকার সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার যে অঙ্গীকার নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেখানে বেতার দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত ও অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের সহযাত্রী জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সোমবার সকালে রাজধানীর শাহবাগস্থ বেতার ভবন প্রাঙ্গণে বাংলাদেশ বেতারের হীরক জয়ন্তি (৭৫ বছর পূর্তি) উপলক্ষে বেলুন উড়িয়ে শোভাযাত্রা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একাত্তরের স্মরণীয় ভূমিকার জন্য বাংলাদেশ বেতার মানুষের হৃদয়ে অবস্থান করবে আজীবন।

তথ্যমন্ত্রী বলেন, মুক্তিবাহিনীর লড়াইয়ে হানাদারদের ঘায়েল করতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ভূমিকা অনন্য। মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতারকেন্দ্র মুক্তিকামী মানুষকে যেমন স্বাধীনতায় উদ্বুদ্ধ ও উজ্জীবিত করেছে তেমনি দিক-নির্দেশনা দিয়ে প্রেরণাও যুগিয়েছে।

তিনি বলেন, পরাধীন পাকিস্তান আমলেও সকল রক্তচক্ষু উপেক্ষা করে এই বেতার বাঙালির সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য রক্ষা করে অনুষ্ঠান সম্প্রচার করেছে।

পরে শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে তথ্যসচিব মরতুজা আহমদ, বেতারের মহাপরিচালক কাজী আক্তার উদ্দীন আহমদ, মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হোসেন, নাসির উদ্দীন আহমেদসহ বাংলাদেশ বেতারের সকল স্তরের কর্মকর্তা, কর্মচারী এবং কলা-কুশলী ও শিল্পীরা অংশগ্রহণ করেন।

তথ্যমন্ত্রী বলেন, পরাধীন আমলে বেতারের যাত্রা শুরু হলেও পঁচাত্তর বছর পর্যন্ত বেতার আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা ও লালন করে চলেছে।

তিনি বলেন, বাংলাদেশ বেতারের প্রয়োজন এখনও ফুরিয়ে যায়নি। বর্তমানে মোবাইল ফোনের কল্যাণে সকলের হাতের মুঠোয় বেতার পৌঁছে গেছে। বেতার আগে যেমন জনগণের পক্ষে ছিল, আগামীতেও তেমনি জনগণের পক্ষে থেকে শোষণমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

মন্ত্রী শোভাযাত্রা উদ্বোধনকালে বেতারের ৭৫ বছরের পথচলায় যাদের হাত ধরে এগিয়ে গিয়েছে তাদের স্মরণ করেন এবং এখনও যারা বেতারের সঙ্গে সম্পৃক্ত থেকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের ধন্যবাদ জানান এবং বলেন, বেতার হচ্ছে আমাদের অন্যতম প্রাচীন গণমাধ্যম।

শোভাযাত্রাটি শাহবাগ বেতার ভবন থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে শাহবাগে এসে শেষ হয়। বিভিন্ন রঙ ও আকারের বেলুন, ফেস্টুন ও ঘোড়ার গাড়ি শোভাযাত্রার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ।

বিকেলে আগারগাঁওস্থ বেতার ভবনে প্রধানমন্ত্রী ১৫ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ৪ দিনব্যাপী হীরক জয়ন্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ