জাতিসংঘের অন্যান্য সদস্য দেশের গ্রন্থাগারগুলোর সঙ্গে বাংলাদেশের গ্রন্থাগারের তথ্য আদান-প্রদান করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
রোববার শাহবাগের জাতীয় গণগ্রন্থাগারে গণগ্রন্থাগার অধিদপ্তর ও জাতিসংঘ তথ্য কেন্দ্রের যৌথ উদ্যোগে ‘ইউনাইটেড নেশন লাইব্রেরি নেটওয়ার্ক’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এছাড়া দেশের সব গ্রন্থাগারগুলোকে ডিজিটালাইজ করা হচ্ছে— উল্লেখ করে সংস্কৃতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলায় সরকার গ্রন্থাগার প্রতিষ্ঠা করা হবে।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: