বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) হারানো সুনাম পুনরুদ্ধার করতে—এর দায়িত্ব প্রকৃত শিণ্পীদের হাতে ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছন জ্যেষ্ঠ শিল্পী ও কলাকুশলীরা।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ফরিদুর রেজা সাগর রচিত বাংলা টেলিভিশনের ৫০ বছর বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তারা এ আহবান জানান।
অনুষ্ঠানে মোস্তফা মনোয়ার বলেন, ১৯৬৪ সালে বিটিভি প্রতিষ্ঠার পর পাকিস্তান সরকারের আমলেও সৃষ্টিশীল কলাকুশলীরাই এটি পরিচালনা করেছে। তবে ৯০এর দশক থেকে আস্তে আস্তে অতিমাত্রায় রাজনীতিকীরণের ফলে বিটিভি থেকে প্রকৃত শিল্পীরা সরে যেতে শুরু করে।
তার সঙ্গে একমত পোষণ করেন অধ্যাপক আবদু্ল্লাহ আবু সাঈদ বলেন, বিটিভির নিয়োগ প্রক্রিয়া সংস্কার প্রয়োজন।
এ সময় দেশের জাতীয় টেলিভিশনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলেও জানান তথ্যমন্ত্রী মন্ত্রী হাসানুল হক ইনু।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: