আজ ১ জানুয়ারি, পল্লীকবি জসীমউদ্দীনের ১১২তম জন্মদিন। ১৯০৩ সালের এ দিনে ফরিদপুরের কৈজুরি ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে জন্ম তার। প্রতি বছরই দিনটি উপলক্ষে অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুরে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
কবির বাড়ির আঙ্গিনা জসিম উদ্যানে, আয়োজন করা হয় পক্ষকালব্যাপী গ্রাম্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের বিভিন্ন স্থান থেকে কবির ভক্ত ও দর্শণার্থীরা যোগ দেন মেলায়।
কবির প্রথম কাব্যগ্রন্থ ‘রাখালী’ ১৯২৭ সালে প্রকাশিত হয়। এরপর একে একে নকশী কাঁথার মাঠ, বালুচর, ধানক্ষেত, সোজন বাদিয়ার ঘাট, হাসুসহ বেশকয়েকটি কাব্যগ্রন্থ রচনা করেন তিনি। এছাড়া অসংখ্য নাটক, উপন্যাস, আত্মকাহিনী ও গান লিখেছেন জসিমউদ্দিন। সাহিত্যে তার অবদানের জন্য পল্লীকবি একুশে পদক, স্বাধীনতা দিবস পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার পান।
১৯৬৯ সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কবিকে সম্মানসূচক ডি লিট উপাধিতে ভূষিত করে।
কবির জন্মদিন উপলক্ষে প্রতিবছরই গোবিন্দপুর গ্রামে কুমার নদের পাড়ে কবির নিজ বাড়ির আঙ্গিনায় আয়োজন করা হয় নানা অনুষ্ঠান ও পক্ষকালব্যাপী মেলা। বিভিন্ন স্থান থেকে কবি'র ভক্ত ও দর্শনার্থীরা ছুটে আসেন এখানে।
কবির স্মৃতি সংরক্ষণে আরও বেশি যত্নশীল হওয়ার দাবি দর্শণার্থীদের। তবে এবছর ১০ জানুয়ারি থেকে মেলা শুরু হবে বলে জানান জেলা প্রশাসক।