যারা বাংলাদেশের স্বাধীনতা ও সংস্কৃতিতে বিশ্বাস করে না তাদের এ দেশে থাকার কোনো অধিকার নেই বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর।
শুক্রবার রাজধানীর কচি-কচিকাঁচা মিলনায়তনে শিল্পাচার্য জয়নুল আবদীন, পল্লীকবি জসিম উদ্দীন ও বিজ্ঞানী আব্দুল্লাহ আল মুতীর জন্মদিন উপলক্ষে শিশু কিশোরদের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় সংস্কৃতিমন্ত্রী আরো বলেন, পড়াশুনার সঙ্গে যতোক্ষণ না সংস্কৃতির মিলন ঘটবে, ততোক্ষণ পর্যন্ত শিক্ষার পূর্ণতা হবে না।
শিশুরা যতোবেশি সংস্কৃতি চর্চা করবে তারা ততো বেশি মেধাবী হবে বলেও জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: