'পিকে জ্বরে' যেখাসে সমগ্র ভারত কাঁপছে, সেখানে থেমে নেই ভারতীয় ক্রিকেট দলও। ভারতের টেস্ট ক্রিকেট দলের নতুন অধিনায়ক বিরাট কোহলির নেতৃত্বে শুক্রবার অস্ট্রেলিয়ার সিডনিতে একসঙ্গে আমির খান-আনুশকার পিকে দেখেন ভারতীয় ক্রিকেটাররা।
'পিকে'র প্রশংসায় বিরাট কোহলি এখন পঞ্জমুখ। ভারতীয় ক্রিকেটররা সদলবলে উপভোগ করলেন কমেডি সিনেমা 'পিকে’।
তবে, সিনেমাটি নিয়ে বিরাটের আলাদা আগ্রহ থাকবারই কথা। কারণ দীর্ঘদিন ধরে আনুশকার সঙ্গে চলছে তার প্রেম। এ নিয়ে মিডিয়ায় জোর আলোচনার পর অবশেষে প্রেমের কথা স্বীকার করেছেন তারা।
সিনেমাটি উপভোগ করার পর শনিবার টুইটারে এ নিয়ে বিরাট মন্তব্য লিখেছেন, পুরো দল নিয়ে পিকে দেখে বেশ আনন্দিত তিনি। সিনেমাটি খুবই ভালো লেগেছে তার কাছে। পিকে আধ্যাত্মিক বোধের ছবি।
পিকের অভিনেতা-কলাকুশলী প্রত্যেকের কাজ অসাধারণ বলেও মন্তব্য করেন তিনি।
গত ১৯ ডিসেম্বর মুক্তি পায় ‘পিকে’। রাজকুমার হিরানি পরিচালিত এ সিনেমায় আমিরের সঙ্গে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, আনুশকা শর্মা ও সুশান্ত সিং রাজপুত।
মুক্তি পাওয়ার পর সিনেমাটি নিয়ে আলোচনা-সমালোচনা দুটিই রয়েছে। সূত্র: এবিপি আনন্দ