পিপলস চয়েজ অ্যাওয়ার্ডসে সুপারহিরো নির্ভর ছবিগুলোর জয়জয়কার ২০১৫ আরেকবার দেখা গেলো। ক্যাপ্টেন আমেরিকা, আয়রন ম্যান ও ব্যাটম্যানের মতো সুপারহিরোরাই দর্শকদের সবচেয়ে প্রিয় চরিত্র।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের নকিয়া থিয়েটারে ৭ জানুয়ারি অ্যাওয়ার্ডসের ৪১তম আসরের ‘আয়রন ম্যান’ ও ‘অ্যাভেঞ্জার্স’ তারকা রবার্ট ডাউনি জুনিয়র টানা ৪র্থ বারের মতো জনপ্রিয় অভিনেতা হলেন। এছাড়া জনপ্রিয় নাটুকে অভিনেতার পুরস্কারও গেছে তার ঘরে।
‘আয়রন ম্যান’ ও ‘অ্যাভেঞ্জার্স’ ছবিতে ডাউনির সহশিল্পী ‘ক্যাপ্টেন আমেরিকা’ খ্যাত ক্রিস ইভান্স জিতেছেন জনপ্রিয় অ্যাকশন তারকার পুরস্কার।
এছাড়াও টানা ৫ম বারের মতো জনপ্রিয় কমেডি অভিনেতা হয়েছেন অ্যাডাম স্যান্ডলার।
এদিকে, জনপ্রিয় অভিনেত্রী এবং জনপ্রিয় অ্যাকশন অভিনেত্রী ২টি পুরস্কারই পেয়েছেন জেনিফার লরেন্স। মুক্তি প্রতীক্ষিত ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান’ ছবির সহশিল্পী বেন অ্যাফ্লেককে জনপ্রিয় দরদি তারকার পুরস্কার তুলে দেন অভিনেত্রী অ্যামি অ্যাডামস।
এ সময় কঙ্গোর পূর্বাঞ্চলের সুবিধাবঞ্চিত নাগরিকদের জীবনমান উন্নয়নে কূটনীতি পরিবর্তনের চেষ্টা ও সহায়তা প্রদানের জন্য প্রশংসা করা হয় এ গুণী অভিনেত্রীর।
ক্যাপ্টেন আমেরিকা, গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি, টুয়েন্টি টু জাম্প স্ট্রিট ও এক্স-মেন: ডেজ অব ফিউচার পাস্ট ছবিগুলোকে টপকে জনপ্রিয় ছবি ও জনপ্রিয় পারিবারিক ছবি নির্বাচিত হয়েছে অ্যাঞ্জেলিনা জোলির ‘মেলফিসেন্ট’। ৯৩ বছর বয়সী অভিনেত্রী বেটি হোয়াইট জনপ্রিয় টিভি আইকন নির্বাচিত হয়েছেন।
জনপ্রিয় টিভি অনুষ্ঠানের পুরস্কার পেয়েছে ‘দ্য বিগ ব্যাং থিওরি’। নতুন টিভি সিরিজ ‘হাউ টু গেট অ্যাওয়ে উইথ মার্ডার’-এর জন্য জনপ্রিয় টিভি অভিনেত্রী হয়েছেন ভিওলা ডেভিস।
এছাড়াও গানের বিভাগে টেলর সুইফট জিতেছেন জনপ্রিয় গায়িকা এবং জনপ্রিয় পপ গায়িকার পুরস্কার। সবচেয়ে জনপ্রিয় গান হয়েছে তার ‘শেক ইট অফ’। জনপ্রিয় গায়কের পুরস্কারজয়ী এড শীরানের ‘এক্স’ হয়েছে জনপ্রিয় অ্যালবাম।
জনপ্রিয় হিপহপ শিল্পীর পুরস্কার উঠেছে মার্কিন গায়িকা ইজি অ্যাজালিয়ার হাতে। তিনি ‘বেগ ফর ইট’ গানটি পরিবেশন করেন।