মাটির নিচে যেসব প্রত্নতাত্বিক নিদর্শন রয়েছে সেগুলো তালিকাভুক্ত না করতে পারলে অনেক মূল্যবান নিদর্শন নষ্ট হয়ে যাবে বলে জানালেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
রোববার সকালে রাজধানীর আগারগাঁও প্রত্নতত্ব অধিদপ্তরে মৃৎপাত্রের নথিভুক্তকরণ কার্যক্রম হাতে কলমে শেখানোর শুরু হওয়ায় ৬ দিনের কর্মশালার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
এ কর্মশালায় বাংলাদেশের প্রত্নতাত্বিক গবেষণা কাজে সম্পৃক্ত কয়েকটি প্রতিষ্ঠানের ১৫ জন ব্যক্তিকে মৃৎপাত্রের নথিভুক্তকরণ কার্যক্রম হাতে কলমে শেখাবেন জাপানের বিশেষজ্ঞ দল।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: