নারায়ণগঞ্জের সোনারগাঁও এ ১৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে মাসব্যাপি লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। সোমবার বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
সংস্কৃতিমন্ত্রী বলেন, মেলার নিরাপত্তায় স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেবে। এবারের মেলায় মোট স্টলের সংখ্যা ১৭২টি। এর মধ্যে কারুপণ্য, হস্তশিল্প, পোশাক, স্টেশনারি, কসমেটিক্স, খাবার ও মিষ্টির স্টল রয়েছে। দেশের পল্লী অঞ্চল থেকে ৪৪ জন কারুশিল্পী এ মেলায় অংশ নিচ্ছেন।
মেলা ও লোকজ উৎসবে দেশবরেণ্য লোক শিল্পীরা সান্ধ্যকালিন সাংস্কৃতিক অনুষ্ঠানে লোকসঙ্গীত পরিবেশন করবেন। মেলা চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: