গোল্ডেন গ্গ্নোব অ্যাওয়ার্ডসে ৩টি বিভাগে পুরস্কার জিতেছে 'বয়হুড'। এবারের আসরের সর্বোচ্চ পুরস্কার ড্রামা বিভাগে সেরা ছবি হিসেবে নির্বাচিত হয়েছে এটি।
এ ছবির জন্য রিচার্ড লিঙ্কলেটার পাচ্ছেন সেরা পরিচালক আর প্যাট্রিসিয়া আর্কেট সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার। ১১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলটন হোটেলে অনুষ্ঠিত হয় গোল্ডেন গ্গ্নোবের ৭২তম আসর। এর আয়োজন করেছে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন।
২০১৪ সালে নির্মিত চলচ্চিত্র আর টিভি অনুষ্ঠানগুলোর মধ্য থেকে দেয়া হয় সম্মানজনক এই পুরস্কার। এবার মিউজিক্যাল/কমেডি বিভাগে ওয়েস অ্যান্ডারসন পরিচালিত 'দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল' সেরা ছবি হওয়াটা ছিল চমক। 'বার্ডম্যান' ছবির জন্য মিউজিক্যাল/কমেডি বিভাগে সেরা অভিনেতার পুরস্কার ঘরে তুলেছেন মাইকেল কিটন। সেরা অভিনেতা হয়েছেন ব্রিটিশ তারকা এডি রেডমেইন [দ্য থিওরি অব এভরিথিং]। টেলিভিশন অনুষ্ঠানের ড্রামা বিভাগে 'দ্য অ্যাফেয়ার' আর কমেডি/মিউজিক্যাল বিভাগে সেরা টিভি সিরিজের পুরস্কার পেয়েছে 'ট্রান্সপারেন্ট'।
ড্রামা বিভাগে সেরা অভিনেতা কেভিন স্পেসি [হাউস অব কার্ডস] আর সেরা অভিনেত্রী হয়েছেন ব্রু উইলসন [দ্য অ্যাফেয়ার]।