নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয়েছে মাসব্যাপী লোকজ উৎসব ও কারুশিল্প মেলা। মেলায় থাকছে জারি-সারি ভাটিয়ালী, মুর্শিদী, শারফতি, হাসন রাজা ও লালনগীতিসহ বিভিন্ন অঞ্চলের লোক সংগীত। প্রতি সন্ধ্যায় বসছে লোক কবিতা ও ছড়া পাঠের আসরও। মেলা চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
এই মেলা শুধু সোনাগাঁও বা নারায়ণগঞ্জের ব্যাপার নয় এটি বাংলাদেশের সম্পদ। বাংলাদেশের মানুষ পর্যটনের ব্যাপারে আগ্রহী তাই এই মেলাটি পর্যটকদের কাছে আরো আগ্রহী করে তুলতে হবে বলে জানিয়েছেন সংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নুর।
"শখের হাড়ি" এক সময় ছিল বাংলার গ্রাম্য জীবন একটি অংশ। রাজশাহী থেকে এই বিক্রেতা শুধু একা নয় এই পেশায় নিয়োজিত পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে এই হাড়ি নিয়ে এসেছেন এই মেলায়। বিলুপ্ত হয়ে যাওয়া বাংলার এ ঐতিহ্যের সঙ্গে আবারো নতুন করে পরিচিত করিয়ে দিতেই মূলত এ মেলার আয়োজন।
শিল্পীর দায়বদ্ধতা থেকে পটশিল্পের ইতাহাস ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেয়ার জন্য এ মেলার আয়োজন।
শুধু শখের হাড়ি কিংবা পটচিত্রই নয় মেলায় শতরঞ্জি, সোলা শিল্প, নকশী কাথাসহ নানা জিনিসের পসরা সাজিয়ে বসেছেন দোকানীরা।
মেলায় লোক ও কারু শিল্পসহ বাংলার ঐতিহ্য দেখে মুগ্ধ মেলায় আগতরা।