রাজনীতির নামে বিশৃঙ্খলা, নাশকতা, বাসে পেট্রোল মেরে সাধারণ মানুষ হত্যা কোনো রাজনীতি নয়- এটা সন্ত্রাস ও জঙ্গিবাদ বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
বৃহস্পতিবার নীলফামারীর সৈয়দপুরে সামশুল হক মেমোরিয়াল একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ধ্বংসাত্মক, হিংসাত্মক কর্মকাণ্ড করে রাজনীতি হয় না। এগুলো ক্ষমতা দখলের অপচেষ্টা ও দেশের ক্ষতি করার রাজনীতি।
এ ধরনের অপশক্তি থেকে সবাইকে সতর্ক থাকার আহবান জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: