প্রখ্যাত গীতিকার গোবিন্দ হালদার আর নেই। শনিবার ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার মানিকতলার জিতেন্দ্রনাথ রায় হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, সাংস্কৃতিকমন্ত্রী তার মৃত্যুতে শোক জানিয়েছেন।
গোবিন্দ হালদারের মেয়ে গোপা হালদার সাংবাদিকদের বলেন, ১০টা ২০ মিনিটে বাবা আমাদের ছেড়ে চলে গেছেন।
এর আগে রাষ্ট্রপতি ভারত সফরের সময় অসুস্থ গোবিন্দ হালদারকে দেখতে গিয়েছিলেন।
পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল গানের গীতিকার, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি' কালজয়ী এ গানের স্রষ্টা গোবিন্দ হালদার। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা এ গান শুনে অনুপ্রাণিত হয়েছিলেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: