ছবির সার্বজনীন আবেদনকে কাজে লাগিয়ে একে সমাজ বদলের হাতিয়ার হিসেবে ব্যবহারের কথা বললেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। শুক্রবার রাজধানীতে অষ্টম আন্তর্জাতিক ছবিমেলার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
শান্তিময় বিশ্ব বিনির্মাণে ছবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেও জানান তিনি।
ভূ-খণ্ডে আলোকচিত্রের সুদীর্ঘ ইতিহাসের কথা তুলে ধরেন রাষ্ট্রপতি বলেন, শিল্প-সাহিত্যে অনেক গুণীর জন্ম দিয়েছে বাংলার মাটি। ভাষা আন্দোলন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, মুক্তিযুদ্ধের ছবিগুলো যেমন প্রতিটি মানুষকে অনুপ্রাণিত করে তেমনি প্রেরণা জোগায় নতুন প্রজন্মকে।
পরে রাষ্ট্রপতি শিল্পকলা একাডেমির থিয়েটার হলে ছবি মেলা ঘুরে দেখেন।
এর আগে আলোকচিত্র জগতে অসামান্য অবদানের জন্য এবার আলোকচিত্রী আনোয়ার হোসেনকে আজীবন সম্মাননা তুলে দেন তিনি।
এবার ১১টি দেশের ৩০ জন আলোকচিত্রীর ছবি রয়েছে এবারের আন্তর্জাতিক ছবি মেলায়।
এ উৎসব রাজধানীর ১১টি ভেন্যু জুড়ে চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।