বিনোদন

বিদেশি চ্যানেল ৩০-পরে নেয়ার নির্দেশ তথ্যমন্ত্রীর

হাসানুল হক ইনু
হাসানুল হক ইনু

আগামীকাল-বুধবার থেকেই সব বিদেশি চ্যানেল ৩০ এর পরে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন এর ব্যাত্যয় ঘটলে সংশ্লিষ্ট ক্যাবল অপারেটরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুশিয়ারিও দিয়েছেন।

মঙ্গলবার বিটিভি ভবনে ক্যাবল অপারেটরদের সঙ্গে এক বৈঠকে মন্ত্রী এ নির্দেশ দেন।

বৈঠকে ক্যাবল অপারেটরেরা অভিযোগ করেন, তাদের ব্যবসা স্থানীয় সন্ত্রাসী ও চাঁদাবাজদের হাতে জিম্মি হয়ে পড়েছে। এর পাশাপাশি লাইসেন্সবিহীন ক্যাবল ওপারেটররাও তাদের ব্যবসা প্রভাব খাটিয়ে দখল করে নিচ্ছে।

স্থানীয় প্রশাসনও এ বিষয় আমলে নেয় না বলে জানান কেবল ওপারেটরা।

জবাবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে স্থানীয় প্রশাসন দিয়ে এ সমস্যা নিরসনের আশ্বাস দিয়ে তথ্যমন্ত্রী পে-চ্যানেলগুলোর জন্য একটি নির্দিষ্ট মূল্য নির্ধারণ করে দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

এদিকে, দুপুরে এ বছরের মধ্যেই জাতীয় সম্প্রচার নীতিমালা ও সম্প্রচার কমিশন আইন করা হবে বলে জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সদস্যদের মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে না—উল্লেখ করে ইনু বলেন, তাহলে দেশে গণমাধ্যমের বেসরকারিকরণ নিশ্চিত হতো না।

মন্ত্রী বলেন, চলমান রাজনৈতিক সঙ্কট রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে আর অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

এ সময় নাশকতায় জড়িত রাজনৈতিক শক্তিগুলো গণতান্ত্রিক আন্দোলনের সুবিধা পাবে কিনা তা ভেবে দেখার কথা জানিয়ে তথ্যমন্ত্রী আরো বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২০ দলের নেতাকর্মীরা মামলায় জর্জরিত বলে আন্দোলনের নামে তারা অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা করছে।

রাজনৈতিক সঙ্কট নিরসনে সেনা মোতায়েন নয়, বরং সরকারই তা মোকাবেলা করতে সক্ষম বলেও জানান ইনু।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ