‘জাগো সম্ভাবনায় জাগো কবিতায়’ এ স্লোগানকে সামনে রেখে আগামী ১ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হচ্ছে ২ দিন ব্যাপী জাতীয় কবিতা উৎসব-২০১৫। শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন উৎসবের আহ্বায়ক কবি মুহাম্মদ সামাদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে এ উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে দক্ষিণ পূর্ব এশিয়া, অষ্ট্রেলিয়া, আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশ ও ভাষার কবিরা অংশ নিবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
উৎসবে অংশ নিতে ইতোমধ্যে বিভিন্ন দেশের কবিরা উপস্থিত হয়েছেন। অনুষ্ঠান চলবে প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত পর্যন্ত।
১৯৮৭ সালে এরশাদ বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে শুরু হয়েছিল এ জাতীয় কবিতা উৎসবটি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: