বিনোদন

বলিউড অস্কারে জয়জয়কার ‘কুইন’

কুইন
কুইন

বলিউডের ‘অস্কার’ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে ৬টি পুরস্কার ‘কুইন’- এর হাতে। এতে অভিনয়ের জন্য কঙ্গনা রানাউত সেরা অভিনেত্রী আর পরিচালনার জন্য বিকাশ বল সেরা পরিচালক হয়েছেন।

গত ৩১ জানুয়ারি ভারতের মুম্বাইয়ে যশরাজ ফিল্মস স্টুডিওতে বসে ফিল্মফেয়ারের ৬০তম আসর। এটি উপস্থাপনা করেন করণ জোহর, কপিল শর্মা ও আলিয়া ভাট। দ্বিতীয় সর্বাধিক ৫টি পুরস্কার জিতেছে উইলিয়াম শেকসপিয়রের গল্প নিয়ে বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘হায়দার’। ছবিটির নাম ভূমিকায় অভিনয়ের জন্য সেরা অভিনেতার সম্মান পেলেন শহিদ কাপুর। এছাড়া সেরা পার্শ্বঅভিনেতা ও পার্শ্বঅভিনেত্রী হন যথাক্রমে কেকে মেনন ও টাবু।

রোমান্টিক-কমেডি ছবি ‘টু স্টেস’ আর সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল ছবি ‘পিকে’ জিতেছে একাধিক পুরস্কার। আজীবন সম্মাননা পেয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশল।

এছাড়াও সেরা সঙ্গীত পরিচালক শঙ্কর-এহসান-লয়, সেরা সংলাপ রচয়িতা ও সেরা চিত্রনাট্যকার অভিজাত জোশি ও রাজকুমার হিরানি, সেরা গায়ক অঙ্কিত তিওয়ারি, সেরা গায়িকা কনিকা কাপুর। এবারের আজীবন সম্মাননা পেয়েছেন কামিনী কৌশল।

চমকপ্রদ ব্যাপার হলো, শূন্য হাতে ফিরতে হয়েছে শাহরুখ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’ এবং প্রিয়াঙ্কা চোপড়ার ‘মেরি কম’ কে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ