বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন চলচ্চিত্রের এ সময়ের অন্যতম ব্যস্ত অভিনেতা আরেফিন শুভ। কনে অর্পিতা সমাদ্দার। ১৬ ফেব্রুয়ারি ঢাকায় পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
শুভ জানিয়েছেন, অর্পিতা কলকাতার মেয়ে। তিনি ফ্যাশন ডিজাইনার। ঢাকায় আছেন আট বছর। এখানে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করছেন।
৬ ফেব্রুয়ারি কলকাতায় অর্পিতার পরিবারের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য কলকাতায় যাচ্ছেন শুভ। তার সঙ্গে আরও যাচ্ছেন বড় ভাই মাহমুদুল আরিফিনসহ পরিবারের ঘনিষ্ঠ কয়েকজন।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: