বিনোদন

এ কি কাণ্ড সুন্দরীর!!

সুন্দরী
সুন্দরী

অনলাইনে এখন হইচই শুরু হয়েছে এক সুন্দরীর কাণ্ড দেখে। প্রতিযোগিতায় বিজয়ী হতে না পেরে রীতিমতো যুদ্ধ বাধিয়ে দেন এক সুন্দরী। সেরা সুন্দরীর মাথা থেকে মুকুট ছিনিয়ে নিয়ে নিচে ফেলে দিয়ে কি এক কাণ্ড করেছেন তিনি। এ দেখে হতভম্ব ইন্টারনেট বিশ্ব! ঘটনাটি ঘটেছে ব্রাজিলের মানাউসের মিস আমাজোনাস সুন্দরী প্রতিযোগিতার ফাইনালে।

হাতে হাত রেখে প্রতিযোগিতার ফলাফল শোনার অপেক্ষায় ছিলেন দুই সুন্দরী ক্যারোল টলেডো ও সিজলেন হায়ালা। উপস্থাপক সেরা সুন্দরী হিসেবে ক্যারোলের নাম ঘোষণা করেন। আর রানারআপ হন সিজলেন। এরপর সিজলেন আর ক্ষোভ চেপে রাখতে পারেননি। ক্ষুব্ধ হয়ে তিনি ক্যারোলের মাথা থেকে মুকুট ছিনিয়ে নেন এবং তা ছুঁড়ে ফেলেন। মাত্র ৫ সেকেন্ডেই ঘটে যায় ঘটনাটি।

মিস আমাজোনাস ক্যারোলের পাশেই ছিলেন সিজলেন। হাততালিও দিচ্ছিলেন। কিন্তু যখন বিজয় মুকুট ক্যারোলের মাথায় পরানো হলো, তখনই তেড়ে এলেন তিনি। মাথা থেকে মুকুট কেড়ে ফেলে দিয়ে চিত্কার করে তিনি মঞ্চ ছেড়ে চলে যান। এমন কাণ্ডে অন্য প্রতিযোগীসহ উপস্থিত সবাই তো হতভম্ব!

আয়োজকেরা দ্রুত ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু যা ঘটার তা তো ঘটেই গেল, ধারনও হয়ে থাকল ক্যামেরায়। ব্যস, ভিডিও চলে এল অনলাইনে। ইতিমধ্যে হায়ালার এই ভিডিওটি ১০ লাখেরও বেশি বার দেখা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ