বিনোদন

জমে উঠেছে একুশে বইমেলা

একুশে বইমেলা
একুশে বইমেলা

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার সকাল থেকেই জমে উঠেছে একুশে বইমেলা। মেলার প্রথম শিশু প্রহরে সকাল থেকে ৩ ঘণ্টা ধরে মেলা প্রাঙ্গণ ছিল শিশুদের পদচারণায় মুখরিত। পছন্দের বইটি কিনতে স্টলে স্টলে ঘুরে বেড়িয়েছে তারা। শিশুতোষ বইয়ের বিক্রিও তাই আজ একটু বেশি।

বিকেলে দল বেঁধে আসতে শুরু করেন তরুণ-তরুণীসহ নানা বয়সী মানুষ। সপ্তাহের অন্য দিনগুলোতে বিকাল ৩টায় মেলা শুরু হলেও সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুক্রবার সকাল ১০টা থেকেই খোলা অমর একুশে বইমেলা। সকাল থেকেই মেলা প্রাঙ্গণে ছিলো শিশুদের ভিড়।

বাবা-মা'য়ের হাত ধরে এসেছে অনেক শিশু। তাদের পছন্দের তালিকায় রয়েছে রূপকথা আর রহস্যের গল্পের বই। শিশুতোষ বইয়ের স্টলগুলোয় তাই বিক্রি অন্যদিনের চেয়ে বেশি।

বিকাল থেকে বইপ্রেমীদের ভিড় বাড়তে থাকে। নতুন বইয়ের খোঁজে আসছেন অনেকেই। আবার কিনেছেন পছন্দের বই।

সপ্তাহভর ব্যস্ততার কারণে আসতে না পারলেও, ছুটির দিনে বইমেলায় আসেন কর্মজীবী মানুষ। মেলার পরিসর বাড়ায় ভিড়-ভাট্টা কম হওয়ায় ঘুরে-ফিরে বই দেখতে পারছেন সবাই।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ