বিনোদন

আবারো আসছে অনন্ত-বর্ষা

 অনন্ত-বর্ষা
অনন্ত-বর্ষা

পর্দার পেছনেই ছিলেন বেশ কিছুদিন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত জুটি অনন্ত জলিল ও বর্ষা। এবার অনন্ত জলিল নতুন দুটি ছবি উপহার দিতে যাচ্ছেন তাঁর ভক্ত-দর্শকদের। এ দুই ছবির কল্যাণে অনন্তের সঙ্গে আবারও পর্দায় ফিরছেন বর্ষা।

একটি চলচ্চিত্রের নাম ‘দ্য স্পাই’, অন্যটি ‘সৈনিক’। দুটি ছবিতেই তার বিপরীতে থাকবেন অনন্তের স্ত্রী চিত্রনায়িকা বর্ষা।

গোয়েন্দাভিত্তিক গল্প নিয়ে অনন্ত জলিল নির্মাণ করতে যাচ্ছেন ‘দ্য স্পাই’। অনন্ত জলিল প্রযোজিত, পরিচালিত ও অভিনীত দ্য স্পাই’ ছবিতে অনন্তকে একজন গুপ্তচরের চরিত্রে দেখা যাবে।

এদিকে, বাংলাদেশে এবং ইউএন মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সফলতার চিত্র নিয়ে নির্মিত হবে ‘সৈনিক’ ছবিটি। দুটি ছবিরই প্রাথমিক কাজ সমাপ্ত হয়েছে। এ মুহূর্তে ‘দ্য স্পাই’ ছবির শুটিংয়ের কাজ শুরুর প্রস্তুতি চলছে।

এ প্রসঙ্গে অনন্ত বলেন, ছবিটিতে তাকে দেশের জন্য নিবেদিতপ্রাণ একজন গুপ্তচরের ভূমিকায় দেখতে পারবেন দর্শকেরা। ছবির কাহিনিতে দেখা যাবে, দেশকে আন্তর্জাতিক কুচক্রীদের হাত থেকে রক্ষার মিশনের নেতৃত্ব দিচ্ছেন তিনি। তার আগের ছবিগুলোর মতো এ ছবিতেও দেশকে নিয়ে বিশেষ একটি বার্তা থাকবে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ