ধীর গতিতে হলেও পরিবর্তন আসতে শুরু করেছে পাঠকদের চাহিদায়। কবিতা-উপন্যাসকে পেছনে ফেলে অনেক পাঠকই জীবনমুখী আর ইতিহাসভিত্তিক বই পছন্দ করছেন।
আর বইয়ের মান বাড়লেও পাঠকের চাহিদা না বাড়ায় বই বিক্রি বাড়ছে না বলে মনে করছেন লেখক, প্রকাশকরা। এদিকে, দিন যতো যাচ্ছে মেলায় বইপ্রেমীদের ভিড় ততো বাড়ছে।
নয় পেরিয়ে মঙ্গলবার দশম দিনে পা রাখলো অমর একুশে গ্রন্থমেলা। প্রতিদিনই নতুন নতুন বই আসছে মেলায়। সেইসঙ্গে বাড়ছে বইপ্রেমীদের ভিড়। পছন্দের বইটির খোঁজে স্টলে স্টলে ঘুরছেন তারা।
একুশে বইমেলা মানেই কবিতা আর উপন্যাসের বই..এক সময় এমটাই ধারনা ছিল। আর এমনটা মাথায় রেখেই প্রকাশকরাও ব্যস্ত থাকতেন উপন্যাস আর কবিতার বই নিয়েই। তবে সময়ের পরিক্রমায় পাঠকদের চাহিদাও গেছে বদলে। কবিতা-উপন্যাস ছাড়িয়ে পাঠকপ্রিয়তা পাচ্ছে ইতিহাস-প্রবন্ধের বইও।
আর পাঠকদের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে প্রকাশকরাও দুই-একটা করে হলেও নতুন বই আনছেন মেলায়।
ভাল বইয়ের সংখ্যা আর সার্বিক মান বাড়লেও পাঠকদের অনাগ্রহের কারণেই বই বিক্রি তেমন একটা বাড়ছে না বলে মনে করেন লেখক ইমদাদুল হক মিলন