বিনোদন

একুশে বইমেলা: ভৌতিক বইয়ে পাঠকের সমাগম বেশি

একুশে বইমেলা
একুশে বইমেলা

মানুষের মাঝেই তাদের বিচরণ। তবে, ক্ষমতা মানুষের চেয়ে ঢের বেশি। কারও উদ্দেশ্য মানুষের ক্ষতি করা, কেউ বা বন্ধু। মানুষের চেয়ে ভিন্ন হওয়ায় তাদের নামও ভূত, ড্রাকুলা বা ডাইনিবুড়ি।

অমর একুশে গ্রন্থমেলার প্রায় প্রতিটি স্টলেই রয়েছে তাদের অস্তিত্ব। বাস্তবে নয়, কাগজের পাতায় পাতায় যেন স্থান করে নিয়েছে তারা।

সুনসান, নির্জন একটি বন, কুয়াশা আর বড় বড় গাছে ঘেরা। মাঝে একটি পানির কূপ। কূপের ভেতর থেকে বেরিয়ে এল একটি মেয়ে। হঠাৎ মেয়েটি ধীরে ধীরে বইয়ের পাতা থেকে যেন বের হয়ে আসে বাস্তব জগতে। কিংবা ড্রাকুলার মরণ থাবা থেকে নিজেকে বাঁচানোর তাগিদ। এমন সব রোমাঞ্চকর কল্পকাহিনী নিয়ে লেখা হয় ভৌতিক গল্পগুলো। রক্তচোষা প্রেতাত্নার গল্প পড়ে নিমিষেই যেন ভয়ে রক্ত হিম হয়ে আসে।

ভৌতিক রাজ্যে শিশুরাও চায় বিচরণ করতে। তাদের আনন্দ প্রকাশ পায় যখন গল্পের কোনো চরিত্রের হাতে অশরীরী অস্তিত্ব শেষ হয়ে যায়। আবার তা যদি বন্ধু হয় তবে তার বিপদে ক্ষুদে পাঠকটিও যেন দিশেহারা হয়ে পড়ে।

একুশের বইমেলার প্রায় প্রতিটি স্টলেই দেখা গেল ভৌতিক বই। রোমাঞ্চ ও অ্যাডভেঞ্চারে ভরা এসব বই পাঠকের পছন্দ হওয়ায় বিক্রিও ভাল হয়।

বইয়ের স্টলগুলোর মতোই বটতলার নজরুল মঞ্চ সরব ছিলো নতুন বইয়ের মোড়ক উন্মোচনে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ