বিনোদন

বিজ্ঞান-প্রযুক্তি বই পছন্দ কিশোর-কিশোরীদের

একুশে গ্রন্থমেলা
একুশে গ্রন্থমেলা

অমর একুশে গ্রন্থমেলার ১৭তম দিনে অন্যদিনের চেয়ে ভীড় ছিল একটু বেশিই, তবে এদের মধ্যে কিশোর-কিশোরীর সংখ্যাই বেশি। কল্পনার রাজ্যে বিজ্ঞান আর প্রযুক্তি নিয়ে লেখা বই তাদের পছন্দ। সাইন্স ফিকশন আর কল্পকাহিনীর বই পড়ে তারা জানতে চায় প্রযুক্তি ও বিজ্ঞানের ধারা। ২/১ জন ছাড়া এ ধরনের বইয়ের লেখক কম হওয়ায় বই প্রকাশ পাচ্ছে কম।

বৈজ্ঞানিক তথ্য ও কল্পকাহিনী নিয়ে লেখা হয় সায়েন্স ফিকশন। যেখানে বিজ্ঞানের সঙ্গে মানুষের সম্পর্ক আর ভবিষ্যৎ মূর্ত হয়ে ওঠে কল্পনায়। সায়েন্স ফিকশনের বই পড়ে প্যারালাল জগতে হারিয়ে যায় পাঠকরা।

রোবট, টাইম মেশিন, সাববেরিন, মহাকাশযান নিয়ে পাঠক বিচরণ করে পৃথিবীর বাইরের অন্য এক জগতে। আর কল্পনা চড়ে আগামীর পৃথিবীতে যেতে পাঠকের একমাত্র ভরসা সায়েন্স ফিকশন বই লেখকরা।

তাই সাইন্স ফিকশন বইয়ের প্রতি পাঠকের আগ্রহ থেকে প্রকাশ পাচ্ছে বই। এবারের একুশে বইমেলায় এ পর্যন্ত বই এসেছে ২ হাজার ২১৮টি এর মধ্যে সায়েন্স ফিকশনের বই মাত্র ১৯টি।

পাঠকপ্রিয়তা ধরে রাখতে মানসম্পন্ন বই বের করার জন্য সময় নিয়ে লেখা প্রয়োজন বলে মনে করেন লেখকরা।

এদিকে, মেলায় নতুন নতুন বইয়ের মধ্যে বিকেলে সাদিকুর রহমান পরাগের কবিতার বই শব্দের ইচ্ছে ঘুড়ির মোড়ক উন্মোচন করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ