কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর পর সবার গন্তব্য অমর একুশে গ্রন্থমেলা। নগরীর সব জনস্রোত যেন শহীদ মিনার হয়ে এক হয়ে মিশেছে বাংলা একাডেমি প্রাঙ্গণে।
বাঙালির আত্মপরিচয়ের উন্মেষের এ দিনে সববয়সী মানুষের ভিড়ে একুশে বইমেলা পেয়েছে ভিন্ন মাত্রা। সবকিছুতেই একুশের ছোঁয়া, বড়দের হাত ধরে আসা শিশুরাও জেনে নিচ্ছে জাতির অনন্য এক গৌরবগাঁথা।
একুশে বইমেলায় বাঙালির আত্মপরিচয়ের উন্মেষের এ দিনে জনস্রোতে বই মেলা পেয়েছে ভিন্ন মাত্রা। সবকিছুতেই অমর একুশের স্পর্শ।
শহীদ মিনার হয়ে মানুষের ভিড় মিশে যায় বাংলা একাডেমির পথে। হৃদয়ের টানেই বাঙালি ছুটে আসে প্রাণের এ মেলায়। বড়দের হাত ধরে আসা শিশুরাও জেনে নিচ্ছে ভাষা আন্দোলনের গৌরবগাঁথা।
একুশ মানে মাথা নত না করা, নিজের ভাষা আর স্বকীয়তাকে বিলিয়ে না দেয়া। বছরের পর বছর ধরে এই শিক্ষাই দিয়ে যাচ্ছে একুশের স্মৃতি।
তবে ভাষা আন্দোলনের ৬৩ বছরেও প্রশ্ন উঠছে কতটুকু প্রতিষ্ঠা পেয়েছে মাতৃভাষা বাংলা। দেশের মানুষের মধ্যে মাতৃভাষা বাংলা শুদ্ধ করে বলার অভ্যাস গড়ে না ওঠায় আক্ষেপ অনেকের।
একুশে বইমেলার মধ্য দিয়ে বাংলা ভাষা ও বর্ণের প্রতি বাঙালির ভালোবাসার এ প্রয়াস বেচে থাকুক অনন্তকাল এমনটি প্রত্যাশা সবার।