বিনোদন

অস্কারের সেরা ছবি ‘বার্ডম্যান’

অস্কার
অস্কার

৮৭তম অস্কার আসরে এ বছর সেরা ছবির খেতাব জিতে নিয়েছে ‘বার্ডম্যান’। মেক্সিকান পরিচালক আলেহান্দ্রো গনজালেস ইনিরিতু বার্ডম্যান ছবিটির জন্য সেরা পরিচালক এবং সেরা চিত্রনাট্যের পুরস্কার অর্জন করেছেন।

রোববার লস এঞ্জেলেসের ডলবি থিয়েটারে স্থানীয় সময় সন্ধ্যা থেকে শুরু হয় ৮৭তম অস্কার অনুষ্ঠান। হলিউড অভিনেতা নীল প্যাট্রিক হ্যারিসের উপস্থাপনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে অনবদ্য।

দ্যা থিওরি অব এভরিথিং ছবিতে অভিনয় করে সেরা অভিনেতার অস্কার পেলেন ব্রিটিশ অভিনেতা এডি রেডমেইন। আর স্টিল অ্যালিস চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জুলিয়ান মুর।

স্টিল অ্যালিস ছবিতে তিনি একজন আলঝেইমারস রোগীর চরিত্রে অভিনয় করেন।

বিদেশি ভাষার সেরা চলচ্চিত্র হিসেবে এবার অস্কার পেয়েছে পোলিশ ছবি আইডা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ