দেশের শিল্প, সাহিত্য ও চলচিত্রের মান বজায় রাখতে পাইরেসি বন্ধে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর।
বুধবার জাতীয় শিল্পকলা একাডেমিতে এ বিষয়ে আয়োজিত কর্মশালায় তিনি এ কথা বলেন।
দুই দিনের এ কর্মশালার উদ্বোধন শেষে পাইরেসি রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও জোর দেন আসাদুজ্জামন নূর।
এক্ষেত্রে অন্যান্য দেশগুলোর কাছ থেকে অভিজ্ঞতা অর্জন করা যেতে পারে—মন্তব্য করে সংস্কৃতিমন্ত্রী বলেন, পাইরেসির ফলে দেশের মেধা-সম্পদ ধ্বংস হয়ে যাচ্ছে। রক্ষায় সকলের প্রতি আহ্বান জানান তিনি।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: