সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা আজ। বৃহস্পতিবার মন্দিরে মন্দিরে রং খেলার মধ্য দিয়ে এ উৎসবটি পালন করছে তারা।
এ উপলক্ষ্যে সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে রাধাকৃষ্ণের পূজা করা হয়। অনুষ্ঠিত হয় যজ্ঞ, আরতি। চলে হরিনাম কীর্তন। পূজাশেষে ভক্তরা ভগবানের চরণে পুষ্পাঞ্জলী অর্পন করেন।
পরে কৃষ্ণের চরণ ছুঁয়ে ভক্তরা নিজেদের আবির লাগান। সনাতন ধর্মমতে, দ্বাপর যুগে ফাল্গুনি পূর্ণিমা তিথীতে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে আবির নিয়ে শ্রী রাধা ও অন্যান্য গোপিদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন।
সেই থেকে এ উৎসবের সূচনা। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি দোল পূর্ণিমা রূপ নেয় উৎসবে। রাজধানীর বিভিন্ন মন্দিরে এ উৎসবে অংশ নেন সবাই।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: