বিনোদন

সাঁইজির আখড়াবাড়ীতে বসেছে সাধুর হাট

সাধুর হাট
সাধুর হাট

বাউল সম্রাট ফকির লালন শাহের ১২৫তম তিরোধান দিবস উপলক্ষে বুধবার থেকে সাঁইজির আখড়াবাড়ীতে বসেছে সাধুর হাট। কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়ী এখন দর্শণার্থী আর বাউল ভক্তের পদচারণায় মুখরিত।

মাজার প্রাঙ্গণে তিল ধারণের জায়গা নেই। বাউল গান আর ভাবে মগ্ন সাধু ভক্তরা। কালী নদের পাড়ে বসেছে গানের আসর ও গ্রামীণ মেলা। অনেক আধ্মাত্বিক গানে বাউল সম্রাট ফকির লালন শাহর আখড়া মাতিয়ে রেখেছেন ভক্তরা।

মাজারের চারপাশে আসন পেতে বসেছেন লালন ভক্তরা। চারদিকে একতারার সুর, কেউ গানে মত্ত, আবার কেউ বসেছেন ধ্যানে।

জাত, ধর্ম ছাপিয়ে মানব প্রেমের চেতনা ছড়িয়ে গেছেন ফকির লালন শাঁই! গেয়েছেন মানবতার গান। লালন উৎসবে ভক্তদের কণ্ঠে সেই মানবতারই জয়গান। মহান এ সাধকের তিরোধান উৎসবে যোগ দিতে দূর-দূরান্ত থেকে এসেছেন তার ভক্ত-অনুরাগীরা।

এদিকে, ৫দিনব্যাপী এ স্মরণোৎসবকে ঘিরে কালীনদের পাড়ে বসেছে গ্রামীণ মেলা।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ