বাসায় ফিরেছেন সোনম কাপুর। ‘প্রেম রতন ধন পাও’ ছবির শুটিং করতে গিয়ে গত সপ্তাহে রাজকোটে অসুস্থ হয়ে পড়েন সোনম কাপুর। স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে ধরা পড়ে সোয়াইন ফ্লু।
প্রথমে রাজকোটের একটি হাসপাতালে তিনি ভর্তি করা হলেও পরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। প্রয়োজনীয় চিকিৎসা শেষে অনেকটাই সেরে ওঠেছেন সোনাম।
হাসপাতাল থেকে বাড়ি ফেরার খবর নিশ্চিত করে শনিবার দুপুরে এক টুইটার বার্তায় ২৯ বছর বয়সী সোনম লিখেছেন, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এখন বাড়িতে তিনি। এক খবরে এমনটিই জানিয়েছে পিটিআই।
দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: