কুষ্টিয়ার ছেউড়িয়ায় রোববার রাতে শেষ হয়ে গেল ৫ দিনের লালন স্মরণ উৎসব। বাউল সাধক ফকির লালন শাহ'র আখড়াবাড়ির এ উৎসবে দেশ-বিদেশের বাউলদের পাশাপাশি এসেছিলেন অসংখ্য ভক্ত-অনুসারীরা। উৎসব উপলক্ষ্যে মরা কালিগঙ্গা পাড়ে বসেছিল জমজমাট মেলা।
জীবদ্দশায় শিষ্যদের নিয়ে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় দোল পূর্ণিমার রাতে নিজ আখড়াবাড়িতে তত্ত্ব কথা আলোচনা আর গান করতেন, মরমী সাধক লালন শাহ। তার অবর্তমানে শীষ্যরাও মরা কালিগঙ্গা নদীতীরে মরমী সুরে স্মরণ করেন সাঁইজীকে।
প্রতিবছরের মতো এবারো জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৫ দিনের এ লালন স্মরণ উৎসবে জমে উঠেছিল আখড়াবাড়ি। উৎসবে যোগ দিয়েছিলেন দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুসারি।
সাধকদের গানে গানে উৎসবে ধ্বনিত হয়েছে লালনের মানবপ্রেমের সুর।
উৎসব শেষে আসর ভেঙে গেলেও বার বার অন্তরের টানে ফিরে আসবেন ছেউড়িয়ার আখড়ায় এমন প্রত্যাশাই লালন ভক্তদের।