বিনোদন

‘ফ্রাংকোপনী উৎসব’ শুরু বৃহস্পতিবার থেকে

ফ্রাংকোপনী উৎসব
ফ্রাংকোপনী উৎসব

ফরাসী ভাষা, সংস্কৃতি আদান-প্রদানের লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার থেকে ৭ দিনব্যাপী ‘ফ্রাংকোপনী উৎসব’ শুরু হতে যাচ্ছে। আন্তর্জাতিক সংস্থা ফ্রাংকোফোনীর আয়োজনে রাজধানীর আলিয়ঁস ফ্রসেস ভবনে সপ্তাহব্যাপী এ উৎসব হবে।

মঙ্গলবার সকালে রাজধানীর অলিয়ঁস ফ্রসেসে ফ্রান্স, ভিয়েতনাম, সুইজারল্যান্ড, মরক্কো, কাতার, মিশর, কানাডা বাংলাদেশে এই সাত কূটনৈতিক মিশনের আয়োজনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এসময় বিশ্বে ফরাসী ভাষার গুরুত্ব ও অবস্থান তুলে ধরে ফ্রান্সের রাষ্ট্রদূত সোফি অবার্ট বলেন, এ উৎসবের মধ্য দিয়ে বিশ্বের ২শ ৭৪ মিলিয়ন ফরাসী-ভাষা-ভাষীদের সংস্কৃতি, ঐতিহ্য বিনিময় হবে। থাকবে চলচ্চিত্র উৎসব, ফরাসী ভাষায় বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা, প্রদর্শনীসহ সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।

বিশ্বের ৭৭টি দেশের ফরাসী ভাষা-ভাষীদের নিয়ে গঠিত ফ্রাঙ্কোফনী আন্তর্জাতিকভাবে ফরাসী ভাষা চর্চা করে থাকে।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ