জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩ ঘোষণা করা হয়েছে। চলচ্চিত্র শিল্পের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এবার পুরস্কার দেয়া হয়েছে ২৫টি ক্যাটাগরিতে। এরমধ্যে শ্রেষ্ঠ চলচ্চিত্র, সেরা পরিচালক ও শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রীসহ ১৬টি ক্যাটাগরির পুরস্কারই জিতে নিয়েছে মাটি ও মানুষের জীবন নিয়ে সৃষ্ট চলচ্চিত্র ‘মৃত্তিকা মায়া’।
চলচ্চিত্র শিল্পে অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন সারাহ্ বেগম কবরী। ৪ এপ্রিল তাদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চিরায়ত গ্রাম বাংলার মাটি ও মানুষের জীবন নিয়ে গড়ে উঠেছে ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রের গল্প। ফুটিয়ে তোলা হয়েছে গ্রামীণ মানুষের জীবন-জীবিকা, ঘাত-প্রতিঘাতের নানা দিক। ২০১৩ সালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাই জয়জয়কার ‘মৃত্তিকা মায়া’র। ২৫টির মধ্যে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ১৬ টি ক্যাটাগরিতেই পুরস্কার জিতে নিয়েছে চলচ্চিত্রটি।
মঙ্গলবার তথ্য মন্ত্রনাণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৩-জন্য মনোনিতদের নামের তালিকা প্রকাশ করে।
শেষ্ঠ অভিনেতা হয়েছেন মৃত্তিকা মায়ার তিতাস জিয়া আর যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন দেবদাস-এর জন্য অভিনেত্রী মৌসুমী এবং মৃত্তিকা মায়ার শর্মিমালা।
‘পূর্ণদৈর্ঘ প্রেম কাহিনী’ চলচ্চিত্রে গানের জন্য শ্রেষ্ঠ গায়ক হয়েছেন চন্দন সিনহা আর যৌথভাবে সেরা গায়িকা হয়েছেন, রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন।
শ্রেষ্ঠ গীতিকার মনোনিত হয়েছেন, কবির বকুল এবং সুরকার কৌশিক হোসেন তাপস। শ্রেষ্ঠ সম্পাদকের পুরস্কার পাচ্ছেন শরিফুল ইসলাম রাসেল।
এছাড়া, চলচ্চিত্র শিল্পে অবদানের স্বীকৃতি স্বরূপ আজীবন সম্মাননা পাচ্ছেন সারাহ্ বেগম কবরী। ৪ এপ্রিল মনোনিতদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।