বিনোদন

সমুচা প্রেমিক হৃতিক

হৃতিক
হৃতিক

বলিউডের তারকাদের নিয়ে তাদের ভক্তদের বাড়াবাড়িটা একটু বেশিই বলা যায়। তারা সবসময় পছন্দের তারকার হাঁড়ির খবর জানার জন্য মুখিয়ে থাকেন। তাদের আগ্রহের বিষয়টি বিবেচনায় নিয়ে প্রায়ই তারকাদের ব্যক্তিগত জীবনের অজানা নানা তথ্য ফাঁস করে বলিউড কেন্দ্রিক বিভিন্ন গণমাধ্যম।

তারই ধারাবাহিকতায় সম্প্রতি ‘কৃশ’ তারকা হৃতিক রোশন সম্পর্কে অজানা মজার এক তথ্য ফাঁস করেছে টাইমস অব ইন্ডিয়া। সংবাদমাধ্যমটি জানিয়েছে, গরম-গরম সমুচা খেতে দারুণ পছন্দ করেন হৃতিক।

হৃতিকের পেশিবহুল শরীর দেখে কে বলবে যে, তিনি রাস্তায় বিক্রি হয় এমন মজাদার নানা খাবার খেতে ভীষণ পছন্দ করেন। তার সবচেয়ে পছন্দের খাবার সমুচা। কড়াই থেকে ভেজে নামানো গরম গরম সমুচা খেতে খুবই পছন্দ করেন তিনি। সমুচা তার এতটাই প্রিয় যে, একসঙ্গে ডজনখানেক সমুচা গপাগপ গিলে ফেলতে পারেন তিনি।

অবশ্য রাস্তায় দাঁড়িয়ে মজাদার সব খাবার খাওয়ার সময় হৃতিককে ক্যামেরাবন্দী করার চেষ্টা করা হলে বা অন্য কোনোভাবে বিরক্ত করলে ভীষণ চটে যান তিনি। তাই হৃতিককে রাস্তায় দাঁড়িয়ে মুখরোচক কোনো খাবার খাওয়ায় ব্যস্ত থাকতে দেখলে তার আশপাশে না যাওয়াটাই ভালো।

দেশটিভি/টিআরটি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

দুর্গম চরে মৌসুমী

সরে দাঁড়ালেন সুনেরাহ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বাচসাস’র নবনির্বাচিত কমিটির শ্রদ্ধা

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকায় আসার অনুমতি পাননি নোরা ফাতেহি

অভিনেতা মাসুম আজিজ আর নেই

কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

দুই সিনেপ্লেক্সসহ ২৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘রাগী’

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ